প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ ডিসেম্বর গাজীপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেখানে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবেই দেশনেত্রী খালেদা জিয়ার গাজীপুরের এ সফর। বিএনপি রাজধানী ঢাকার নিকটবর্তী জেলাগুলোতে জনসভার যে কর্মসূচি নিয়েছে, ২৩ ডিসেম্বরের জনসভা তারই অংশ। সদরের কোনো একটি বড় ও গুরুত্বপূর্ণ স্থানে এ জনসভা হবে। এ জন্য দলীয়ভাবে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে গতকাল শনিবার জেলা কৃষক দলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। গাজীপুর প্রতিনিধি