গাজীপুরে গণজাগরণ মঞ্চের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগ গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা খ্যাত লাকী আক্তার বলেছেন, ‘গত ৪২ বছরে জামায়াত-শিবিরের হাতে হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করেছে। শাহবাগের এ আন্দোলন শুধু একাত্তর সালের জন্য নয়। ৪২ বছরের নির্মমতা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।’ গতকাল সোমবার বিকেলে গাজীপুর শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চে গণজাগরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লাকী আক্তার এসব কথা বলেন।গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটির সংগঠক জুলিয়াস চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আসাদুল্লাহ, আবদুল মজিদ, অভি চৌধুরী, অনিমেষ সরকার প্রমুখ।মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে যে আন্দোলন শুরু হয়, তারই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুর শহরের উনিশে চত্বর মুক্তমঞ্চে গণজাগরণ সংহতি আন্দোলন শুরু হয়।