গাজীপুরে গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইলের ডেমোরপাড়া এলাকায় ডাকাতির অভিযোগে জনতার পিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: ফারুক হোসেন, মো. আলামিন, আক্তার হোসেন, মো. রনি, মোহামঞ্চদ আলী ওরফে রিপন শাহ ও মো. শরীফ। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, গাজীপুর সদর উপজেলার পুবাইলের ডেমোরপাড়ার প্রবীণ চন্দ্র মণ্ডলের বাড়িতে গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডেমোরপাড়া বিলের পাশে ডাকাতদের ঘিরে ফেলে। এলাকাবাসী ডাকাত দলের আট সদস্যকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গ্রামবাসী আটক আটজনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ওই আটজনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল রাত নয়টার দিকে আহত একজন মারা যান। জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির এসআই মিস্টার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।