গাজীপুরে গলা কেটে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দক্ষিণ কুনিয়া এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার দক্ষিণ কুনিয়া এলাকায় গতকাল এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।যুবকের গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট ও সাদাকালো চেক হাফ শার্ট। পুলিশ ধারণা করছে, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।