গাজীপুরে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শাহজাহান মিয়া (৩০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। শাহজাহান নরসিংদীর রায়পুরা থানার তুলাতলী গ্রামের মৃত আ. হামিদের ছেলে। গাজীপুরের ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার ওই ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। মাদক ব্যবসায়ী শাহজাহান গতকাল বুধবার ভোরে ট্রেনযোগে কুমিল্লার শশীদল এলাকা থেকে ওই গাঁজা নিয়ে গাজীপুরে আসেন। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।