গাজীপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকে আগুন, চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে ময়মনসিংহ মহাসড়কে গতকাল রোববার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের চালক ওই দোমড়ানো অংশে আটকা পড়েন। একপর্যায়ে ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক পুড়ে মারা যান। তাঁর নাম মো. সাইদুল (২৫)। বাড়ি টঙ্গাইল সদরের তরাবগঞ্জ এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর চারটার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি পাথরবোঝাই ছিল। এটি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ যাচ্ছিল। হোতাপাড়া ফাঁড়ির পুলিশ ও গাজীপুর ফায়ার স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত ছাড়া সাইদুলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।