গাজীপুরে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের কনক্রিট-মিকচার বোঝাই গাড়ির চাপায় এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম আইনুল হক (৫৫), বাড়ি কুড়িগ্রামের অলিপুরের দাড়াপাড় এলাকায়। তিনি গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকার আজম কাজীর বাসায় ভাড়া থাকতেন।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আইনুল হক গতকাল বেলা ১১টার দিকে রাস্তা অতিক্রম করছিলেন। এ সময় সিমেন্টের কনক্রিট-মিকচার বোঝাই গাড়িটি আইনুল হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দায়িত্বরত মহাসড়ক পুলিশ গাড়ি ও চালক আবদুল মান্নানকে আটক করেছে। গাড়িচালক আবদুল মান্নান নোয়াখালীর কবিরহাট থানার চর আউলিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।