গাজীপুরে গুলি করে গৃহবধূকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের পূবাইলে গতকাল বুধবার চাচাতো ভাই বকুল হোসেনের (৫০) গুলিতে রহিমা খাতুন (৫২) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাবার সম্পত্তির ভাগ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশী ও জয়দেবপুর থানার পুলিশ ধারণা করছে।ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্বামী আবদুল হাই জানান, সন্ধ্যা ছয়টার দিকে পাশের বাড়ি থেকে বকুল হোসেন বন্দুক নিয়ে তাঁদের ঘরে ঢোকেন। এ সময় বকুল মদ্যপ ছিলেন। তারপর অতর্কিতে রহিমার বুকে বন্দুক ঠেকিয়ে একটি গুলি করে পালিয়ে যান। জয়দেবপুর থানার পরিদর্শক এস এম কামরুজ্জামান জানান, ঘটনার পর বকুল ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন।