গাজীপুরে গুলি করে ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে একদল দুর্বৃত্ত এক গার্মেন্টস ব্যবসায়ীকে গুলি করে ৩০ হাজার টাকা নিয়ে গেছে। মো. জামাল হোসেন সরকার (৩৭) নামের ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার পুবাইল বাজারের কাছে এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, সাতানিপাড়া এলাকার নিজের মালিকানাধীন জে কে সোয়েটার কারখানা থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুবাইল বাজারের কাছে একটি মাইক্রোবাস তাঁর রিকশার গতিরোধ করে। পাঁচ-ছয় দুর্বৃত্ত মাইক্রোবাস থেকে নেমে ব্যবসায়ী জামালকে টেনেহিঁচড়ে ভেতরে তোলে। দুর্বৃত্তরা ব্যবসায়ীর সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে তাঁকে মাইক্রোবাস থেকে নামায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীর ডান ঊরু লক্ষ্য করে গুলি চালিয়ে তাঁকে ফেলে রেখে কালীগঞ্জের দিকে চলে যায়।