গাজীপুরে গুলিবিদ্ধসহ তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গুলিবিদ্ধ একটিসহ তিনটি লাশ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক এলাকা থেকে এগুলো উদ্ধার করে৷
নিহত ব্যক্তিদের দুজনের পরিচয় পাওয়া গেছে৷ এঁরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভেঙ্গুরদী গ্রামের মো. আক্তারুজ্জামানের স্ত্রী মোসলিমা বেগম (৩০) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামারচর এলাকার সোবাহান মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩৮)৷ তবে গুলিবিদ্ধ তরুণের পরিচয় পাওয়া যায়নি৷ তাঁর বয়স আনুমানিক ২৬ বছর।
ধানখেতে গুলিবিদ্ধ লাশ: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার কামারজুরি এলাকায় কমু মোল্লার ধানখেতে এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তঁারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে৷ জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাছির উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়৷ লাশের মাথার ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
খালাকে কুপিয়ে হত্যা: জয়দেবপুর থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, কাপাসিয়ার ভেঙ্গুরদী গ্রামের রাজমিিস্ত্র মো. আক্তারুজ্জামান স্ত্রী মোসলিমা বেগমকে নিয়ে সদর উপজেলার মালেকের বাড়ি বালিয়াড়া এলাকায় বাস করতেন৷ বৃহস্পতিবার সকালে আক্তারুজ্জামান কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। পূর্বশত্রুতার জের ধরে বেলা ১১টার দিকে বোনের ছেলে রুমান মিয়া (২২) মোসলিমার ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন৷ তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুমান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। মোসলিমা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মোসলিমার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং রুমানকে গ্রেপ্তার করে।
কারখানা কর্মকর্তার লাশ উদ্ধার: টঙ্গীর পাগার এলাকার জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস নামের একটি তৈরি েপাশাক কারখানা থেকে বৃহস্পতিবার বিকেলে আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই কারখানার হিসাবরক্ষক ছিলেন।
কারখানার কর্মকর্তারা জানান, ওই দিন সকালে কারখানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে তিনি হিসাব করতে বসেন। সকাল সাড়ে ১০টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি বের হন। দীর্ঘক্ষণেও তিনি ফিরে না আসায় অন্য কর্মকর্তারা তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে তাঁরা কারখানার তৃতীয় তলায় শৌচাগারের কাছে একটি কক্ষের দরজা ভেঙে েভতরে ঢুকে আলমগীরের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করে৷
টঙ্গী মডেল থানার এসআই মনির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য আলমগীরের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।