গাজীপুরে গৃহবধূ ও পোশাক কারখানার কর্মীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক ঘটনায় গৃহবধূ ও পোশাক কারখানার কর্মী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার এক ব্যক্তি স্ত্রীসহ গত রাতে ঢাকা থেকে বাসযোগে গাজীপুরের চৌরাস্তায় আসেন। এ সময় ছয় দুর্বৃত্ত তাঁদের ঘিরে ফেলে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে তাঁর স্ত্রীকে জোর করে রিকশায় উঠিয়ে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা গৃহবধূকে দুই কিলোমিটার দূরে ভোগড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।ভোরে তাঁর স্বামীর সহায়তায় পুলিশ গৃহবধূকে উদ্ধার ও ধর্ষক নূর আহম্মদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা করেছেন।এদিকে গাজীপুর সদরের নলজানি ওয়্যারলেস গেট এলাকার এম কে সোয়েটার কারখানার নারী কর্মী (১৮) গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার হন। ওই দিন রাত নয়টার দিকে কারখানার কাজ শেষে তিনি গাজীপুর শহরের জয়দেবপুর বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। তাঁকে নিয়ে অটোরিকশাটি শহরের শহীদ বরকত সরণিতে পৌঁছালে দুই দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁকে টেনেহিঁচড়ে পাশের ফাঁকা মাঠে নিয়ে যায়। এ সময় তারা মুঠোফোনে আরও পাঁচ যুবককে ডেকে এনে তাঁকে উপর্যুপরি ধর্ষণ করে। এ ব্যাপারে ওই নারীকর্মী গতকাল সোমবার থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা যুবকরা হলো জয়নাল আবেদীন, মাসুম ও মো. সোহেল।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।