গাজীপুরে গৃহবধূকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে জবাই করে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম লক্ষ্মী রানী দাস (৫৫)। তিনি কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌড়া নয়াপাড়া গ্রামের উমেষ চন্দ্র দাসের স্ত্রী। পুলিশ গতকাল মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় লক্ষ্মী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। দুর্বৃত্তরা রাতে সিঁধ কেটে তাঁর ঘরে ঢুকে চার ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। পরে লক্ষ্মীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই দিন রাতে ঘরে তিনি একাই ছিলেন। তাঁর স্বামী একই গ্রামের জনৈক হাছেন আলীর খালি বাড়িতে প্রহরীর চাকরি করেন। রাতে তিনি সেখানে ডিউটিতে ছিলেন । এ ব্যাপারে নিহতের স্বামী উমেষ চন্দ্র দাস বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।