গাজীপুরে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইলের বসুগাঁও এলাকায় রোববার রাতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তাঁর স্বামী। নিহত হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পূর্ব কেওয়া এলাকার মো. ইয়াকুব আলীর মেয়ে জেসমিন আক্তার (২০)।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার পূর্ব কেওয়া এলাকার ইয়াকুব আলীর মেয়ে জেসমিন চার মাস আগে বাবা-মায়ের অমতে সাইফুল ইসলামকে বিয়ে করেন। বিয়ের পর জেসমিন গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় স্বামীর সঙ্গে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী সাইফুল গাজীপুরের টঙ্গী দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক। রোববার দিবাগত রাতের কোনো একসময় স্বামী সাইফুল ইসলাম তাঁর স্ত্রী জেসমিনকে শ্বাসরোধে হত্যার পর ঘরে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর জেসমিনের লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পুলিশ গতকাল সোমবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।