গাজীপুরে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঝর্ণা বর্মণ (২৬) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী যৌতুকের জন্য পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সদর উপজেলার কুমারখাদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সুবোধ চন্দ্র বর্মণ পলাতক।এ ব্যাপারে গৃহবধূর বাবা হরিদাশ সরকার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।হরিদাশ সরকার অভিযোগ করেন, সুবোধ সম্প্রতি তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন। এই টাকা না পেয়ে তিনি ঝর্ণাকে মেরে ফেলেছেন।হোতাপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে পুলিশ সুবোধের বাড়ির একটি ঘর থেকে ঝর্ণা বর্মণের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। মৃতদেহের মাথা, মুখ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।