গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে তাপসী খাতুন (২১) নামের কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার পুলিশ জানায়, তাপসী তাঁর স্বামী রাশিদুল ইসলামকে নিয়ে লক্ষ্মীপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁরা ইনটেক্স ও এন্টারমেক্স নামের দুটি পোশাক কারখানায় কাজ করতেন। পারিবারিক কলহের জের ধরে তাপসী সোমবার রাতে কোনো এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।