গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌরসভার ধীরাশ্রম এলাকায় গতকাল রোববার এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম জাহানারা বেগম (২৫)। ঘটনার পর থেকে রিকশাচালক স্বামী্রসোহাগ মিয়া পলাতক রয়েছেন। জাহানারার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার শাবলী গ্রামে।এলাকাবাসী জানান, জাহানারা বেগম স্বামীসহ ধীরাশ্রম এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি সোহাগ আরেকটি বিয়ে করলে সংসারে অশান্তি দেখা দেয়। গতকাল রোববার বিকেলে এক প্রতিবেশী জাহানারাকে তাঁর বাড়িতে খুঁজতে গিয়ে মৃত দেখতে পায়। পরে খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। জয়দেবপুর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের্রগলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন রয়েছে।