গাজীপুরে গ্রাম্য সালিসে দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গতকাল সোমবার গ্রাম্য সালিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাখালিয়াচালার মুদি দোকানি মো. ডালিম (৩০) একই এলাকার এক গৃহবধূর (৩০) সঙ্গে সম্পর্ক গড়ে তাঁকে বিয়ে করেন। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে গ্রামে সালিস বসে। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হন।
খবর পেয়ে গ্রামের অন্যরা দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, সংঘর্ষের ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।