গাজীপুরে চারটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কড্ডা ও বাইমাইল এলাকার চারটি ইটভাটাকে গতকাল বৃহস্পতিবার নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশদূষণ ও সিটি করপোরেশনের ভেতর ভাটা চালানোয় ওই শাস্তি দেওয়া হয়।
এর মধ্যে কড্ডা বাজার এলাকার এ অ্যান্ড এ ব্রিকস ও হীরা ব্রিকসকে দুই লাখ টাকা করে এবং বাইমাইল এলাকার আমানিয়া ব্রিকসকে তিন লাখ টাকা ও বাসার লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সিটি করপোরেশনের ভেতরে ও সনাতন পদ্ধতিতে ১২০ ফুট চিমনি দিয়ে ইট পোড়াচ্ছিল। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর চারটি ইটভাটার মালিক ও প্রতিনিধিদের গতকাল তাঁর কার্যালয়ে তলব করেন। শুনানি শেষে তিনি জরিমানা করেন।