গাজীপুরে চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কড্ডা ও বাইমাইলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কৃষিজমি ধ্বংস ও পরিবেশদূষণের দায়ে ইটভাটাগুলোকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া কৃষিজমিতে মাটি ফেলে জমির আবাদযোগ্যতা নষ্ট করার দায়ে জেনুসিস লিমিটেড নামের একটি অনুমোদনহীন আবাসন প্রকল্প থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বন্ধ করে দেওয়া চারটি ইটভাটার কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। এগুলো হলো মেসার্স হাসান ব্রিকস, মেসার্স মা ব্রিকস, মেসার্স এইচবিএম এন্টারপ্রাইজ ও মেসার্স মালেক অ্যান্ড কোং। এসব ইটভাটায় সনাতন পদ্ধতির চিমনি ব্যবহারের কারণে ব্যাপক কার্বন নিঃসরণ ঘটছে। আধুনিক প্রযুক্তির ইটভাটায় রূপান্তর না করা পর্যন্ত এসব ইটভাটার কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, সনাতন পদ্ধতির ইটভাটাগুলোকে আধুনিক প্রযুক্তির ইটভাটায় রূপান্তরে বাধ্য করার জন্য এবং কৃষিজমি সুরক্ষার জন্য অভিযান অব্যাহত থাকবে।