গাজীপুরে চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৬) নামের একজন নিহত হয়েছেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার বাসিন্দা। তিনি গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করতেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক বলেন, ফয়সাল বেলা দুইটার দিকে নগপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে।