গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনি যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী আমবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইলের মধুপুর এলাকার রহমত আলীর ছেলে আজমত আলী (৩০)। তিনি আমবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ এলাকায় সবদুল হোসেন নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল গতকাল ভোরে চুরি হয়। এ ঘটনার পর কয়েক ব্যক্তি স্থানীয় মিতালী ক্লাবের সামনে থেকে আজমত আলীকে চুরির অভিযোগে আটক করেন। এ সময় আরও লোক জড়ো হয়ে তাঁকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আজমত মারা যান। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।