গাজীপুরে ছাদ থেকে লাফ দিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) একটি আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তাহমিদা আক্তার (৩৬) নামের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।ছায়ানীড় নামের ওই আবাসিক ভবনের বাসিন্দারা জানিয়েছেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকবাল হকের স্ত্রী ঢাকার ফার্মগেট এলাকার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্বামী-সন্তানদের নিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবাসিক ভবনে বাস করছিলেন। পাঁচতলার ভবনের ছাদ থেকে লাফ দেওয়ার পর তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যু হয়। স্বামী ইকবাল হক জানান, এ ঘটনার সময় বাসায় আর কেউ ছিল না। তিনি ছেলেমেয়েদের নিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তাঁর স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।