গাজীপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।নিহত সাইফুল ইসলামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার ধর্মদাশপুর এলাকায়। তিনি গাজীপুর সদরের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় লাইফওয়ে বাংলাদেশ লিমিটেড নামের একটি বহুস্তর বিপণন (এমএলএম) প্রতিষ্ঠানে কাজ করতেন। পুলিশ সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সাইফুলের সঙ্গে তাঁর সহকর্মী এনামুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে এনামুল ধারালো ছুরি দিয়ে সাইফুলকে আঘাত করে পালিয়ে যান। এ সময় সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোজায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।