গাজীপুরে জনতার মুখোমুখি চেয়ারম্যান প্রার্থীরা
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকার হাজী জমির উদ্দিন উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশ নেন৷
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর শাখার উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে জেলা সনাকের সভাপতি অধ্যাপক মো. শহীদ উল্লার সভাপতিত্বে ও মুকুল কুমার মল্লিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গাজীপুর সরকাির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী৷
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফজিলা খানম, অধ্যাপক আয়েশ উদ্দিন প্রমুখ৷ অনুষ্ঠানে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ ও বছরে অন্তত একবার জনগণের মুখোমুখি হয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পালনে সচেষ্ট থাকবেন বলে ভোটারদের সামনে অঙ্গীকার ব্যক্ত করেন৷