গাজীপুরে জাতীয় পার্টির তৃণমূল প্রতিনিধি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে জাতীয় পার্টির তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদরের নীলেরপাড়া এলাকায় এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি কাজী মাহমুদ হাসান। ইউএসআইডি ও ইউকেএইডের যৌথ সহযোগিতা ও অর্থায়নে ‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার’ শীর্ষক এটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের সহায়তায় গাজীপুর জেলা জাতীয় পার্টির এই তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচনী ইশতেহার তৈরি, কার্যকর নির্বাচনী প্রচারাভিযান, পরবর্তী নির্বাচনে প্রথম ভোটারদের গুরুত্ব, রাজনৈতিক দলে নারীদের অন্তর্ভুক্ত করা ও নতুন সদস্য সংগ্রহের জন্য সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।