গাজীপুরে জামায়াতের পাঁচ কর্মীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে মিছিল ও গাড়ি ভাঙচুরের দায়ে সংগঠনটির পাঁচ কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী হাকিম জেসমিন নাহার ওই পাঁচজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠান।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবু হানিফ (৩৮), মনোহরগঞ্জের জহিরুল ইসলাম (৩০), নাটোরের রুবেল হোসেন রানা (২৩), বরিশালের হারুন উর রশিদ (৫২) ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামের আমিরুল ইসলাম (৪২)।