গাজীপুরে জামায়াতের দুই নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর শহরের শিববাড়ী এলাকায় একটি মিছিল থেকে গতকাল রোববার বিকেলে জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাড়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবদুর রশিদ (৩৩) ও নলজানি গ্রামের আবদুল হাই (৫২)। তাঁরা দুজনই জামায়াতের রুকন।শিববাড়ী-শিমুলতলী সড়কে বিকেল সাড়ে ছয়টার দিকে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করার অভিযোগে জামায়াতের ওই দুই নেতাকে আটক করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। তবে জেলা জামায়াতের আমির আবুল হাশেম খান বলেন, শিববাড়ীতে জামায়াতের জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে নেতা-কর্মীরা ওই সড়কে মিছিল করলে তাঁদের আটক করা হয়।