গাজীপুরে জাহাজ নির্মাণ শিল্পের ওপর আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) গতকাল শুক্রবার সকালে ওআইসিভুক্ত দেশগুলোতে জাহাজ নির্মাণশিল্পের সম্ভাবনার ওপর আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতে ওসমান। আবদুল্লাহেল বারীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবদুল লতিফ বিন সুলতান, আইইউটির উপাচার্য এম ইমতিয়াজ হোসাইন ও আয়োজক কমিটির সদস্যসচিব এ কে এম সদরুল ইসলাম।ওআইসিভুক্ত দেশগুলোর নৌ বিশেষজ্ঞ, প্রকৌশলী ও জাহাজ নির্মাণশিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এতে অংশ নেন।দুই দিনব্যাপী প্রদর্শনী ও সেমিনার শেষ হবে আজ শনিবার।সেমিনারে বক্তারা বলেন, চীন ও জাপানের মতো জাহাজ নির্মাণকারী দেশ যখন সুপারশিপ (বিশাল আকৃতির জাহাজ) নির্মাণ করছে, তখন বিশ্বে সমুদ্রগামী অপেক্ষাকৃত ছোট জাহাজের নতুন বাজার তৈরি হচ্ছে। ওআইসিভুক্ত দেশগুলো এর সুযোগ নিতে পারে। তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাহাজ নির্মাণশিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুদক্ষ জনবল তৈরি করা যায়, যাতে দ্রুত বর্ধনশীল ওই বাজার থেকে সুযোগ নেওয়া যায়।পরে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া ওআইসিভুক্ত বিভিন্ন দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন।