গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ইভেন্স গ্রুপের চৌধুরী টেক্সটাইল লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক জিহাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানায় শ্রমিকের সংখ্যা কম ছিল। আগুনের খবর শুনেই সবাই নিরাপদে বেরিয়ে গেছেন।