প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে টেলিকম বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। গতকাল রোববার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫১তম সম্মেলনের দ্বিতীয় দিনের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘প্রকৌশল পেশার চ্যালেঞ্জ’ (চ্যালেঞ্জেস ফর ইঞ্জিনিয়ারিং প্রফেশন) শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার অভ্যন্তরীণ সমস্যা উত্তরণের ওপর গুরুত্ব দেন। গভর্নর বলেন, টেলি সেন্টার, মোবাইল ব্যাংকিং, অনলাইন সিআইবি প্রতিবেদনসহ ডিজিটাল ব্যাংক গড়তে প্রকৌশলীরাই মুখ্য ভূমিকা পালন করছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শতাধিক প্রকৌশলী অংশ নেন।