গাজীপুরে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকায় গতকাল বুধবার ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম রবিউল ইসলাম (৩০)। রবিউলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি কাঁচামাল বোঝাই করে উত্তরবঙ্গ থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা কাঁচামালের আড়তের উদ্দেশে যাচ্ছিল। কোনাবাড়ী বাসস্ট্যান্ড অতিক্রমের সময় সড়কের মাঝের অস্থায়ী খুঁটিতে লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের কাঁচামালের ওপর ঘুমিয়ে থাকা রবিউল ইসলাম চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।