গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষ, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ লেগুনাটি। ছবি: প্রথম আলো
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ লেগুনাটি। ছবি: প্রথম আলো

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও আসামিবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন আসামি ও একজন পুলিশ সদস্য।
লেগুনাটি গাজীপুরের শ্রীপুর থানা থেকে ১৩ জন আসামি নিয়ে গাজীপুর আদালতে যাচ্ছিল। লেগুনায় পুলিশ সদস্য ছিল পাঁচজন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিঞাকে প্রত্যাহার করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ।