গাজীপুরে ট্রাকচাপায়একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় গতকাল শুক্রবার সকালে ঢাকা-গাজীপুর সড়কে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম মঞ্জু মিয়া (৩০)। তিনি সিরাজগঞ্জের সালঙ্গা থানার বরমনী গ্রামের মৃত সমশের মণ্ডলের ছেলে ও স্থানীয় কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করতেন। জয়দেবপুর থানার এসআই হাসেম জানান, তিন সড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মঞ্জু মিয়া ও তাঁর সহকর্মী সোলায়মানকে চাপা দেয়। আহত অবস্থায় মঞ্জুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত সোলায়মানকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|