গাজীপুরে ট্রাকচাপায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার রাজাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের চাপায় মহেলা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।পুলিশ সূত্র জানায়, রাজাবাড়ী এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে গতকাল সকাল ১০টার দিকে রাস্তা পার হচ্ছিলেন মহেলা। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মহেলার মৃত্যু হয়। মহেলা ওই এলাকার প্রয়াত লাবু মিয়ার স্ত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল বলেন, দুর্ঘটনার পরপর মহেলার স্বজনেরা তাঁর লাশ নিয়ে যান। মহেলা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।