গাজীপুরে ট্রাকে ট্রাকে ধাক্কা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা মারার ঘটনায় প্রাণ গেল এক যুবকের। নিহত যুবক পেছনের ট্রাকের আরোহী ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুবেল মোল্লা (৩৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার জসিম মোল্লার ছেলে।

সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল হাই জানান, ময়মনসিংহগামী ট্রাকের আরোহী ছিলেন রুবেল মোল্লা। ধারণা করা হচ্ছে, তিনি ওই ট্রাকচালকের সহকারী ছিলেন। হোতাপাড়া এলাকায় ট্রাকটি পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে ওই ট্রাক সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান রুবেল মোল্লা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।