গাজীপুরে ট্রাকের চাপায় সবজি ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভোগরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাকের চাপায় ফারুক মিয়া (২৪) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।এ ঘটনায় ট্রাকের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ফারুক গাইবান্ধার চুনদাইল গ্রামের হায়দার আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোগরা এলাকায় মাথায় সবজি নিয়ে সড়ক অতিক্রম করছিলেন ফারুক। এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোড় মহাসড়ক ফাঁড়ি পুলিশ ফারুকের লাশ উদ্ধার করে এবং ট্রাকের চালক আল আমিনকে গ্রেপ্তার করে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।