গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গী থানার চেরাগ আলী এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের সঙ্গে একিট যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বাসের ছয় যাত্রী আহত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় আফতাব ফিলিং স্টেশনের সামনে সকাল নয়টার দিকে ঢাকাগামী আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের পাঁচ-ছয়জন যাত্রী আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা রমেশ কুমার সাহা জানান, আগুনে বাসের আংশিক পুড়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে গেছে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ মঈন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।