গাজীপুরে ট্রেন ও টেম্পোর সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবো রেলক্রসিং এলাকায় আজ শুক্রবার সকালে ট্রেন ও টেম্পোর মধ্যে সংঘর্ষে টেম্পোর ১০ জন যাত্রী আহত হয়েছেন। কেউ নিহত হয়েছেন কি না, জানা যায়নি।
সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের পরে টেম্পোটি ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গাজীপুর সদর হাসপাতাল ও কোনাবাড়ির বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। টেম্পোটি শ্যালো ইঞ্জিনচালিত ছিল বলে জানান স্থানীয় লোকজন। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেম্পোটি সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।