গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় গতকাল রোববার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। বেলা ১১টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের পুবাইল ও আড়িখোলা স্টেশনের মাঝামঝি কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া রেলক্রসিংয়ের পাশে রাস্তা পার হতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মাথা ও মুখমণ্ডল থেঁতলে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে খয়েরি রঙের সালোয়ার-কামিজ ছিল।