গাজীপুরে ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালের পাশে শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের কোমর থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে রেললাইনের পাশেই পড়ে ছিল। তাঁর পরনে ধূসর রঙের ফুলপ্যান্ট ও হালকা গোলাপি রঙের হাফশার্ট ছিল। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জয়দেবপুর রেলওয়ে পুলিশক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।