গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গাজীপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, গতকাল ভাওয়াল গাজীপুর এলাকায় রেলসড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়। ট্রেনের নিচে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে কালো প্যান্ট এবং নীল-সাদা রঙের চেক শার্ট রয়েছে।