গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর ও টঙ্গীতে শুক্রবার রাতে পৃথক ট্রেন দুর্ঘটনায় একজন দৃষ্টিপ্রতিবন্ধীসহ তিনজন মারা গেছেন। তাঁদের কারও পরিচয় জানা যায়নি।টঙ্গী রেলওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আলী আকবর জানান, রাজধানীর কমলাপুর থেকে বাহাদুরাবাদগামী ভাওয়াল এক্সপ্রেস (৫৫ আপ) ট্রেনের যাত্রী ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী যুবক (২৫)। ট্রেনটি রাত পৌনে একটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন স্পর্শ করার আগ মুহূর্তে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ওই যুবক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ ছাড়া শুক্রবার রাতে টঙ্গীর তিস্তা গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবক মারা যান। গতকাল শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।