গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম রেলস্টেশনের অদূরে ঢাকা-বাইপাস লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন ধীরাশ্রম এলাকার মো. ওবাইদুর (৩২) এবং স্থানীয় কলেরবাজার এলাকার আ. বাতেন (৩০)।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি লেভেল ক্রসিং বক্সের কাছাকাছি এলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক সিগন্যাল অমান্য করে লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এ সময় রেললাইনের মাঝখানে হঠাৎ মোটরসাইকেল অকেজো হয়ে যায়। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান।