গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রেনে নিচে কাটা পড়ে একজন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে ওই নারী ও শিশু রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা তাদের ট্রেন আসার কথা বলে সতর্ক করেন। তারা লাইন থেকে নেমে দাঁড়ায়। এ সময় একটি ট্রেন কাছে চলে এলে মেয়েশিশুটিকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন ওই নারী। ট্রেনের নিচে কাটা পড়ে তাদের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।