গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুরে আজ বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ ও এক কিশোরী নিহত হয়েছে। জয়দেবপুর থানার পাশে রোল লাইন রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকার আবদুল মোতালেব মিয়া (৭০) ও ময়মনসিংহের নান্দাইল থানার মোসলেম উদ্দিনের মেয়ে হাওয়া বেগম (১২)।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাতটার দিকে জয়দেবপুর থানার পাশে রেল লাইন পার হচ্ছিল মোতালেব মিয়া ও হাওয়া বেগম। এ সময় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনের নিচে কাটা পড়ে তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।