গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ঢাকা-দেওয়ানগঞ্জ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের নাম হজরত আলী (৪৫) ও আয়েশা (৭) বলে জানা গেছে। তাঁরা সম্পর্কে বাবা-মেয়ে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দুজনই ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, তাঁরা সম্পর্কে বাবা মেয়ে এবং তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন।