গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ গতকাল শনিবার বিকেলে উদ্ধার করা হয়েছে। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট ও জিনসের হাফপ্যান্ট। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু ট্রেনের নিচে কাটা পড়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। বেলা তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।রেলওয়ে টঙ্গী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।