গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া থেকে গতকাল সোমবার ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-রাজশাহী রেলপথের ওই এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলজংশন পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর রেলজংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া প্রথম আলোকে বলেন, ভোরে দেশীপাড়া এলাকায় রেলপথের ওপর বাঁ হাত, দুই পা বিচ্ছিন্ন ও মাথায় জখম হওয়া ওই যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই যুবকের পরনে গ্যাবার্ডিন কাপড়ের ফুলপ্যান্ট ও জিন্‌সের জ্যাকেট ছিল।

ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে পড়ে ওই যুবক মাথায় আঘাত পান ও তাঁর দুই পা, বাঁ হাত কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।