গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের সামন্তপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলী আকবর জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান বলে তাঁদের ধারণা। তিনি জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।