গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল মঙ্গলবার পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, গতকাল সন্ধ্যায় এক মেয়েশিশুকে (৮) নিয়ে এক নারী (৩০) গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুরের তিতাস গ্যাস-বিএডিসি রেলক্রসিংয়ের পাশে একটি সেতু পার হতে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই দুজন ঘটনাস্থলে নিহত হয়। শিশুটির পরনে কালো স্কার্ট ও সাদা প্যান্ট ছিল। নারীর পরনে ছিল সবুজ ও গোলাপি প্রিন্টের বোরকা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে সকালে গাজীপুর সিটি করপোরেশনের আহাকি এলাকায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক তরুণ নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পরনে কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও হলুদ-কালো রঙের চেক ফুলশার্ট ছিল।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।